
বিজনেস প্রোমোট ক্লাস – টেকনিশিয়ানদের Part 1
আপনি কি একজন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান?
কাজ পারেন, অভিজ্ঞতাও আছে, কিন্তু কাস্টমার নেই?
তাহলে এই ক্লাস আপনার জন্য।
অনেক টেকনিশিয়ান বছরের পর বছর কাজ জানেন, কিন্তু নিজের কাজের সঠিক প্রচার করতে পারেন না। বর্তমান সময়ে শুধু কাজ জানলেই হবে না – আপনাকে নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে।
🔹 কেন কাস্টমার আসছে না?
১. আপনার দোকানের অনলাইন উপস্থিতি নেই
২. ফেসবুক পেজ নেই বা একটিভ না
৩. গুগলে আপনার দোকানের নাম নেই
৪. নিয়মিত পোস্ট করা হয় না
৫. লোকাল মার্কেটিং করা হয় না
🔹 এই ক্লাসে কি শিখবেন?
✔ প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ
✔ ব্যবসার নামে ওয়েবসাইট তৈরি
✔ প্রতিদিন রিলস ও কাজের ছবি আপলোড কৌশল
✔ গুগল ম্যাপে দোকান যুক্ত করা
✔ লোকাল এরিয়া ভিত্তিক বুস্ট করা
✔ নির্দিষ্ট প্রাইস লিস্ট ও ফিক্সড সার্ভিস চার্জ সেটআপ
🔹 প্রথম ধাপ – নিজের পরিচয় তৈরি করুন
আপনার ব্যবসার নামে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলুন।
লোগো, কভার ছবি, সার্ভিস লিস্ট এবং কন্টাক্ট ইনফো ঠিকভাবে সাজান।
👉 প্রতিদিন অন্তত ১টি রিলস
👉 ১টি কাজের ছবি
👉 কাস্টমার রিভিউ পোস্ট
এক মাস নিয়মিত করলে আপনি নিজের এরিয়াতে পরিচিত হয়ে যাবেন।
🔹 ওয়েবসাইট কেন দরকার?
ওয়েবসাইট থাকলে আপনার ব্যবসা প্রফেশনাল দেখায়।
কাস্টমার সহজে আপনার সার্ভিস, প্রাইস এবং কন্টাক্ট দেখতে পারে।
ওয়েবসাইটে থাকতে হবে:
-
সকল আপডেট সার্ভিস
-
প্রাইস লিস্ট
-
ডেলিভারি টাইম
-
ফিক্সড চার্জ
-
কাস্টমার রিভিউ
🔹 মনে রাখবেন
আপনি যত ভালো টেকনিশিয়ান হন না কেন,
প্রচার না করলে কাস্টমার জানবে না।
বর্তমান সময় ডিজিটাল মার্কেটিং এর।
যারা শিখবে, তারাই এগিয়ে যাবে।

