About Me – মোহাম্মদ শামিম মোহসাইন
আমার নাম মোহাম্মদ শামিম মোহসাইন। ডিপ্লোমা শেষ করার পর আমি প্রথমে ফরিদপুরে Samsung Care-এ চাকরি করার উদ্দেশ্যে যাই। কিন্তু সেই সময় থেকেই আমার মনে হয় যে চাকরির চেয়ে ব্যবসা এবং টেকনিক্যাল সেক্টরে কাজ করা আমার জন্য বেশি উপযুক্ত।
এই আগ্রহ থেকেই ২০১০ সাল থেকে মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যার সেক্টরের সাথে কাজ শুরু করি। শুরুতে নিজের ব্যবসা পরিচালনা করার পাশাপাশি মোবাইল সফটওয়্যার ও সার্ভিসিং নিয়ে বিভিন্ন টেকনিক্যাল কাজ করতে থাকি।
প্রথম ৫ বছর নিজের ব্যবসা পরিচালনা করার পর, বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন ট্রেডিং সার্ভার ও টেকনিক্যাল হেল্প গ্রুপ শুরু করি, যেখানে মোবাইল সফটওয়্যার ও আনলক সংক্রান্ত বিভিন্ন সাপোর্ট দেওয়া হতো।
২০১০ সালে আমার একটি YouTube Channel ছিল যার নাম ছিল GSM Doctor Shamim। পরে চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার কারণে আমরা নতুনভাবে GDS (GSM Doctor Shamim) নামে আমাদের কার্যক্রম চালু করি।
শুরু থেকেই আমি আমার Paid Members দের জন্য আলাদা Personal Group এবং WhatsApp Support System চালু করি, যেখানে তাদেরকে ক্লাস, ফাইল এবং লাইভ সাপোর্ট দেওয়া হয়। এই কারণে আমাদের অনেক আলোচনা ও সাপোর্ট পাবলিকভাবে কোথাও শেয়ার করা হয় না।
২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমাদের মেম্বারদের সাপোর্ট দিয়ে আসি। এরপর কিছু সমস্যার কারণে কিছু সময়ের জন্য আমাদের কার্যক্রম অফলাইনে ছিল।
পরবর্তীতে ২০২৫ সালের মাঝামাঝি থেকে আবার নতুনভাবে ক্লাস, ফাইল এবং টুলস আপডেট করার কাজ শুরু করা হয়েছে।
আমাদের মূল লক্ষ্য হলো —
২০২৬ সালের মধ্যে আমাদের কোর্স এবং ফাইল এমনভাবে তৈরি করা, যাতে আমাদের মেম্বাররা নিজেরাই মোবাইল সফটওয়্যার ও আনলক সম্পর্কিত সব কাজ করতে পারে এবং অন্য কারো সাহায্য নিতে না হয়।
এই কারণেই বর্তমানে আমাদের প্রধান ফোকাস হচ্ছে কোর্স, ক্লাস এবং আপডেটেড ফাইল সিস্টেম তৈরি করা।